ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছেড়ে দিতে আবেদন করেছেন পর্তুগিজ তারকা। রোনালদো মনে করেন তার দল ছেড়ে যাওয়ার সময় হয়েছে। ম্যানচেস্টার এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চায়নি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ম্যানচেস্টার ইতিমধ্যেই রোনালদো বলেছেন তাঁকে ছেড়ে দিতে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার। সেই কারণেই রোনালদো দল ছাড়তে চান বলে জানা গিয়েছে। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে সাফল্যের সঙ্গে খেলার পর তাঁর পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন রোনালদো। কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সব থেকে খারাপ খেলেছে ম্যানচেস্টার। ষষ্ঠ স্থানে শেষ করে তারা। পেয়েছে মাত্র ১৬টি জয়। লিগজয়ী ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের তফাত ছিল ৩৫ পয়েন্টের।
চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন না করতে পারায় ম্যানচেস্টার নিয়ে খুশি নন রোনালদো। ইউরোপা লিগে খেলবে ম্যানচেস্টার। সেই লিগে কোনও দিন খেলেননি রন। সেই কারণেই ম্যানচেস্টারকে বলেছেন তাঁকে ছেড়ে দিতে।
ইতালিতে এএস রোমার কোচ হোসে মরিনহো। রোনালদোর সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।