ইতিহাস গড়া হলো না জাবেউরের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৯:০২ পিএম

ইতিহাস গড়া হলো না জাবেউরের

কাজাখস্তানের প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্লামে জেতার কৃতিত্ব দেখালেন এলেনা রাইবাকিনা। এতে অবশ্য প্রথম আরব নারী হিসেবে উইম্বলডন জিতে ইতিহাস গড়া হলো না অন্স জাবেউরের। 

আজ লন্ডনে নারী এককের ফাইনালে পারলেন না জাবেউর। ২৩ বছর বয়সী রাইবাকিনা ৩-৬, ৬-২,৬-২ গেমে হারান জাবেউরকে। রাশিয়ার খেলোয়াড় উইম্বলডনে খেলতে পারছেন না। রাইবাকিনার জন্ম রাশিয়াতে। তবে তিনি কাজাখস্তানের হয়ে খেলে চ্যাম্পিয়ন হলেন। 

Link copied!