ইউরোর বাছাই খেলতে রোনালদো এখন জাতীয় দলের সঙ্গে। আজ লিচেনস্টেইনের সঙ্গে প্রথম খেলা। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিআরসেভেন। আর জানিয়ে দিয়েছেন, ছুঁড়ে ফেলা তোয়ালে নন তিনি। আর এখনও ফুটবল খেলে যেতে চান।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বাধ্য হন পিয়ার্স মরগ্যানকে বিস্ফোরক সাক্ষাতকার দিয়ে। এরপর বিশ্বকাপে বেঞ্চে বসে থাকতে হয়েছে। সব প্রসঙ্গই উঠে আসে সংবাদ সম্মেলনে। তিনি বলেন,‘ মাঝে মধ্যে কে কে আপনার পাশে আছে সেটা দেখার জন্য হলেও ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কঠিন পরিস্থিতিতে আপনি দেখতে পাবেন, কে আপনার পাশে আছে।’
অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান, এখনো তিনি পর্তুগালের পরিকল্পনায় রয়েছেন। আর ফেলে দেওয়া তোয়ালে নন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।