এখন কিসের অপেক্ষায় সালাউদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৭:৫০ এএম

এখন কিসের অপেক্ষায় সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বিদেশে আছেন। তিনি ফিরলে সোমবার বাফুফেতে আবার বৈঠক হবে । আর তারপর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সিদ্ধান্ত নেবেন। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ভুল তথ্য দিয়েছিলেন ফিফাকে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাকে নিষিদ্ধ করেছে। 

শনিবার বাফুফে থেকেও সোহাগকে নিষিদ্ধ করার কথা জানালেন সালাউদ্দিন, ‘একটা খারাপ সংবাদের কারণে আজকে আমরা সবাই একত্রীত হয়েছি। বাফুফে সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কালকে আমিও জানতে পেরেছি এটা। কিছু ডকুমেন্ট পড়েছি, পুরোপুরি পড়তে পারিনি। নিষেধাজ্ঞা যখন দেখা হয়েছে, উনাকে (বাফুফেতেও) নিষিদ্ধ করা হয়ে গেছে। জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। দুজন সহ-সভাপতি দেশের বাইরে আছেন, কাল (রবিবার) পৌঁছাবেন। পরের পদক্ষেপ কী নেবো, মিটিং করে সবাইকে জানিয়ে দেবো।’

Link copied!