এবার জামানের ১৮০, এগিয়ে গেল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ১২:৪৫ এএম

এবার জামানের ১৮০, এগিয়ে গেল পাকিস্তান

পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ফখর জামান ১৮০ রানের হার না মানা ইনিংস খেললেন। রাওয়ালপিন্ডিতে শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে জয় পেয়েছে।

৩৩৭ রানের টার্গেট ছিল। ৪৮.২ ওভারে জয় পেয়ে যায় পাকিস্তান। জামান ১৪৪ বলে ১৭টি চার ও ৬টি ছক্কায় তার ইনিংসটি সাজান। ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-০ তে লিড নিল।

আগের ম্যাচে জামান ১১৭ রান করেছিলেন। নিউজিল্যান্ডের মিচেলও টানা ২ সেঞ্চুরি করলেন। এদিন করেছেন তিনি ১২৯ রান। 

Link copied!