সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা লাল-সবুজ জার্সিধারী কিশোররা দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। বুধবার শ্রীলংকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫-০ গোলে।
দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বাংলাদেশ খেলেছে 'এ' গ্রুপে। সেমিফাইনালে বাংলাদেশ লড়বে 'বি' গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। 'বি' গ্রুপের ৩ দল ভারত, নেপাল ও ভুটান।