পেপ গার্দিওলা এসেছিলেন নু ক্যাম্পে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্ল্যাসিকো উপভোগ করলেন। এক সময়ে এ ক্লাবকে কোচ হিসেবে অনেক কিছুই জিতিয়েছেন। এবারও বার্সেলোনার জয় দেখলেন। বার্সেলোনা ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। রবিবারের এ জয়ে লা লিগা শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কাতালান জায়ান্টদের।
এক গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। আত্মঘাতি গোল করেন আরাজু ৯ মিনিটে। ৪৫ মিনিটে সার্জি রবের্তো গোলটি শোধ করে দেন। অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে জয়সূচক গোলটি এনে দেন কেসি (৯০+২)।
২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্টের লিড বার্সার। ম্যাচে হাতহাতি ও তর্ক বিতর্ক ছিলই। এল ক্ল্যাসিকো বলেই এসব গা সওয়া হয়ে গেছে সমর্থকদের।