এশিয়া কাপে সহ অধিনায়ক হলেন আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাতে এই সিদ্ধান্তটি জানিয়েছে। ক্রিকেট দল এখন দুবাইয়ে অবস্থান করছে। সেখানে ৩০ আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর আফিফ ৪৭টি টি টোয়েন্টি খেলেছেন। অবশ্য বেশ তরুণ তিনি। ২২ বছর বয়স তার। তবে মুন্সিয়ানা রয়েছে খেলায়।