এশিয়া কাপে খেলতে পারবেন না লিটন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০১:৩৫ পিএম

এশিয়া কাপে খেলতে পারবেন না লিটন

বড় চোট পেলেন লিটন দাস। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন বাংলাদেশের ব্যাটার। গতকাল ৮১ রানে ব্যাট করার সময় লিটনের পায়ে টান লাগে।

প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এশিয়া কাপেও লিটন খেলতে পারছেন না। বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ফর্মে রয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। তার এশিয়া কাপে না থাকাটা হবে দুঃখজনক। 

বাংলাদেশ দলের ফিজিয়ো মুজাদ্দেদ আলফা সানি বলেন, “প্রথম এক দিনের ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট লাগে লিটন দাসের। ম্যাচের সময়ই তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর পেশিতে গ্রেড ২ চোট রয়েছে। তিন থেকে চার সপ্তাহ লাগে এই ধরনের চোট সারতে। তাই জিম্বাবোয়ে সিরিজে লিটনকে আর পাওয়া যাবে না।”

২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচ রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৩০ অগস্ট এবং ১ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ।

Link copied!