করাচিতে বুধবার তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে নিশ্চিতও করেছে তারা।
২৮৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। ইমাম ৯০ রান করেন। নিউজিল্যান্ড অলআউট হয় ২৬১ রানে।
শাহীন নাসিম ও ওয়াসিম ২টি উইকেট নেন। সিরিজের এখনো ২টি ম্যাচ বাকি। কিন্তু সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে বাবর আজমরা।