কোহলির সেই ব্যাটিংয়ে আশা বেঁচে রইল বেঙ্গালুরুর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২২, ১২:১২ এএম

কোহলির সেই ব্যাটিংয়ে আশা বেঁচে রইল বেঙ্গালুরুর

ফের রানে ফিরলেন বিরাট কোহলি (৫৪ বলে ৭৩ রান)। তার ব্যাট থেকে হাফ সেঞ্চুরি পাওয়া গেল। শুরু থেকেই কোহলিকে দেখে চাপমুক্ত মনে হচ্ছিল। খেললেনও সে ভাবেই। 

গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে ইডেনে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার জেতায় বেঙ্গালুরুর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট হল। লিগ তালিকায় তারা উঠে এল চতুর্থ স্থানে। বিরাট কোহলিদের আশা-ভরসা এখন দিল্লি ক্যাপিটালস। শনিবার যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি হেরে যায়, তা হলে কোহলিদের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। যদি দিল্লি জেতে, তা হলে নেট রান রেট ভাল থাকার সুবাদে তারা প্রথম চারে শেষ করতে পারে। এ দিন বেঙ্গালুরুর জয়ে সরকারি ভাবে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল পাঞ্জাব এবং হায়দরাবাদের। কোনও ভাবেই তাদের ১৬ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়।

গুজরাট প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। ১৮.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বেঙ্গালুরু। প্লেসিস ৪৪ ও ম্যাক্সওয়েল ৪০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। 

Link copied!