অবশেষে মুখ খুললেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামের একটি বার্তায় জানান, আমাদের সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছি ডে অফ তাই যেমন হয়েছে আগে সে মোতাবেক গিয়েছি।’
পিএসজিকে না জানিয়ে সৌদি আরব যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ হন এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন। শুক্রবার একটি ভিডিও বার্তায় লিখেছেন,‘ আমার ট্রিপটি আগেই আয়োজন করা ছিল। তাই বাতিল করতে পারিনি। তাহলে আগেই বাতিল করতে পারতাম যদি জানতাম এমন হবে। এখন আমি অপেক্ষায় ক্লাব কি করে সেটার জানার জন্য।’
রবিবার পিএসজির ম্যাচ রয়েছে ট্রয়েসের সঙ্গে। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন গলতিয়ের। সেখানে তিনি বলেন,‘ আসলে বোর্ডে আমাকে মেসির নিষেধাজ্ঞার বিষয়টি অবগত করেছে। যেহেতু আমি ক্লাবের অধীনে চাকরি করি। তাই ওই বিষয়ে আমার মন্তব্য না করাটা দায়িত্বের মধ্যে পড়ে। ক্লাব আমাকে নিয়োগ দিয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। আমাকে শুধু সিদ্ধান্ত জানানো হয়েছে।
গলতিয়ের জানান, মেসি নিষেধাজ্ঞা শেষে ফিরলে তাকে খেলানোর চেষ্টা করবেন।
এদিকে গুঞ্জন উঠেছে, সৌদি আরবের আল হিলালে মেসি যোগ দিতে পারেন। সেজন্য বাড়ি দেখতে তিনি গেছেন সেখানে। আল হিলালে যোগ দিলে বছরে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা বেতন পাবেন মেসি। ফিফা এজেন্ট কিরদেমিরের ভাষ্য, আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়াতে ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত আল হিলাল। যা প্রায় সাড়ে পাঁচশ’ মিলিয়ন ইউরো। কিরদেমির বলেন, ‘বাদশাহর ক্লাব আল হিলাল মেসিকে ৬০০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে। বাদশাহর (সালমান) সঙ্গে দেখা করতেই সৌদি আরবে গিয়েছে মেসি। সৌদিতে নিজের থাকার জায়গা দেখতে গিয়েছে সে। তার পরিবার সায় দিলে মেসি প্রো লীগেই খেলবে।’