খাজা ও গ্রিনের সেঞ্চুরিতে বিশাল স্কোর অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২৩, ০৮:০১ পিএম

খাজা ও গ্রিনের সেঞ্চুরিতে বিশাল স্কোর অস্ট্রেলিয়ার

 

ওপেনার উসমান খাজার পর ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান  অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। খাজা-গ্রিনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৮০ রান করেছে অস্ট্রেলিয়া। খাজা ১৮০ ও গ্রিন ১১৪ রান করেন। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৬ রান করেছে ভারত। ১০ উইকেট হাতে নিয়ে ৪৪৪ রানে পিছিয়ে ভারত।

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০৪ রানে অপরাজিত ছিলেন খাজা। তার সঙ্গী গ্রিনের সংগ্রহ ছিলো ৪৯।

দ্বিতীয় দিনের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন খাজা ও গ্রিন। অবিচ্ছিন্ন থেকে দিনের প্রথম সেশন পার করে দেন তারা। খাজা ১৫০ ও গ্রিন ৯৫ নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনে ২০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান গ্রিন।

 

Link copied!