গতবারের মত এবারো উড়ছে গুজরাট টাইটান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। এবারও ভাল খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে উঠে গেল হার্দিক পান্ডিয়ার দল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৪ রানে জিতেছে তারা।
শুভমান গিল ৫৮ বলে ১০১ রান করেন। আগে ব্যাট করে টাইটান্স ১৮৮ রান সংগ্রহ করে। জবাবে ১৫৪ রানে থেমেছে হায়দরাবাদ। ম্যাচসেরা হয়েছেন গিল। টাইটান্সের সামি ও মোহিত শর্মা ৪টি করে উইকেট নেন।