বার্সেলোনায় গোলমেশিনে পরিণত হয়েছেন রবার্ট লেভানডভস্কি। লা লিগায় ৬ষ্ঠ গোলও করে ফেলেছেন তিনি। আর আজ বার্সেলোনা জয় পেয়েছে ক্যাডিজের বিপক্ষে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন কাতালানরা। বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের। ৪-০ গোলের জয়। অপর দুটি গোলটি আনসু ফাতি ও ডেম্বেলের।
এ ম্যাচে ৮৫ মিনিটের সময় কাদিজের একজন সমর্থকের হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে গোল কিপার নিজেদের ফার্স্ট এইড বক্স টা দৌড়ে এগিয়ে দিয়ে আসেন। অসুস্থ ব্যক্তির হেলথ সাপোর্টের জন্য সম্ভবত ক্লাবের মেডিকেল টিম এগিয়ে যায়। খেলা পুরো ২০ মিনিটের মত তখন বন্ধই থাকে।
লেভা ম্যাচে ৫৭ মিনিটে বদলি হিসেবে নেমে ৬৭ মিনিটে গোল করেন। চ্যাম্পিয়নস লিগে তার হ্যাটট্রিক রয়েছে প্রথম ম্যাচেই। দারুণ খেলছেন এই পোলিশ ফুটবলার।