চেলসিকে হারিয়ে লন্ডন ডার্বি আর্সেনালের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৩:০১ এএম

চেলসিকে হারিয়ে লন্ডন ডার্বি আর্সেনালের

স্টামফোর্ড ব্রিজে চেলসিকে চমকে দিল আর্সেনাল। নিচের সারির দলগুলোর সাথে হারছিল গানাররা। সেই তারাই চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ৪-২ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের এই জয়ে শেষ চারের আশা টিকে আছে তাদের। 

এদিকে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ২৪ ঘন্টা আগে লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে উঠেছিল। মৌসুমের আরো ৬ ম্যাচ বাকি রয়েছে। মাহরেজ, ফোডেন ও বার্নাডো সিলভা গোল করেছেন। 

৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। 

 

Link copied!