চ্যাপম্যানের সেঞ্চুরিতে মলিন রিজওয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০১:৩৫ এএম

চ্যাপম্যানের সেঞ্চুরিতে মলিন রিজওয়ান

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারাল নিউজিল্যান্ড। মোহাম্মদ রিজওয়ানের ৯৮ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৯৩ রান তুলেছিল। মার্ক চ্যাপম্যান ৫৭ বলে ১০৪ রান করে অপরাজিত থেকে দলকে জেতান। রিজওয়ানের সুন্দর ইনিংসে চ্যাপম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে চাপা পরে গেল।

৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। চতুর্থ ম্যাচ বৃষ্টির পেটে যায়। ফলে ২-২ এ সিরিজ সমতা নিয়ে শেষ হয়েছে। নিউজিল্যান্ড ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে। এখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। ২৭ এপ্রিল সিরিজ শুরু হবে। 

চ্যাপম্যান ১১টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। জিমি নিশামও ২৫ বলে ৪৫ রান করে চ্যাপম্যানের সাথে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের বোলারদের পাত্তাই দিল না তারা।  

Link copied!