চ্যাম্পিয়নস লিগের ড্র আজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২২, ০১:৩৩ পিএম

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ

 

তুরষ্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ ইউরোপের অন্যান্য এলিট ক্লাবগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজেদের অবস্থান নিশ্চিতের।

 

রিয়ালের এই জয় বৃহস্পতিবার আরো একবার স্বীকৃতি পেতে পারে। দলের গোলরক্ষক থিবো  কোর্তোয়া ও তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। এই দুজনের সাথে তৃতীয় খেলোয়াড় হিসেবে রয়েছেন গত মৌসুমের বিজয়ী ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা।

আজ চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড় এবং কোচের নাম ঘোষনা করা হবে। কোচিং ক্যাটাগরিতে রিয়ালের আনচেলত্তির সাথে আরো আছেন সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের জার্গেন ক্লপ।

ড্র অনুযায়ী পট-১’এ আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের সাথে আরো রয়েছে ইউরোপীয়ান শীর্ষ লিগের চ্যাম্পিয়ন সিটি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসজি, পোর্তো, আয়াক্স ও ইউরোপা লিগ বিজয়ী ফ্রাংকফুর্ট। 

পট-২’এ আছে লিভারপুল। এর অর্থ হচ্ছে আবারো তাদের সাথে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে রিয়ালের দেখা হতে পারে। ২০২১ সালের বিজয়ী চেলসির সাথে এই পটে ইংলিশ প্রতিনিধি হিসেবে আরো রয়েছে টটেনহ্যাম হটস্পার। 

২০১৭ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা সেলটিক রয়েছে পট-৪’এ। চলমান সামরিক আগ্রাসনের কারনে রাশিয়ান ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু চলতি সপ্তাহ থেকে নতুন ঘরোয়া মৌসুম শুরু করা ইউক্রেনের একমাত্র প্রতিনিধি হিসেবে ড্র’তে অংশ নিচ্ছে শাখতার দোনেস্ক। প্লে-অফে বেনফিকার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ডায়নামো কিয়েভ। কিন্তু দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে পিছিয়ে থেকে তার দুইবারের চ্যাম্পিয়নের বেনফিকার কাছে বাদ পড়েছে। 

আগামী ৬ সেপ্টেম্বর থেকে এবারের আসর শুরু হচ্ছে। তবে নভেম্বর-ডিসেম্বওের বিশ্বকাপের কারনে উয়েফাকে বেশ কিছু ম্যাচের সূচি  নতুন করে সাজাতে হয়েছে।

 

Link copied!