হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কাপ দে ফ্রান্সের ম্যাচে মার্সেই-এর বিপক্ষে ওই ইনজুরিতে পড়েছেন। মেসি-নেইমারের দল শেষ ষোলোর ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে।
সংবাদ মাধ্যম এল ইকুয়েইপে জানিয়েছে, ইনজুরির কারণে মোনাকোর বিপক্ষে শনিবারের লিগ ম্যাচে খেলতে পারবেন না লিও। তবে পিএসজি’র টিম ম্যানেজমেন্ট আশা করছে, ১৪ ফেব্রুয়ারি রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারবেন তিনি।