বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ‘৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ’। আজ দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: শাহ আলম সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
২৮ জুলাই পর্যন্ত পাঁচ দিন ব্যপি এ টুর্নামেন্টে ৭টি বিভাগ, ৫৪টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি শিক্ষা বোর্ড ও ৩টি সার্ভিসেস দলসহ মোট ৭১টি দলের ৩১৩জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ মোট ৩৭৭জন্য শাটলার প্রতিদ্বন্দিতা করছে।
টুর্নামেন্ট উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।