জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১১:৩২ পিএম

জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে। এবারের সফরে জিম্বাবুয়েতে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ জুলাই।

সূচি অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ, পরে ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩০ জুলাই। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ আগস্ট। পরবর্তী দুই ওয়ানডে যথাক্রমে- ৭ ও ১০ আগস্ট। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সিরিজের ছয়টি ম্যাচই হবে হারারেতে।

জিম্বাবুয়ে সিরিজ থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। নুরুল হাসান সোহান অধিনায়ক হতে পারেন বলে শোনা যাচ্ছে। 

 

Link copied!