জেসন রয়কে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের দল ইংল্যান্ডের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৭:৪৬ পিএম

জেসন রয়কে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের দল ইংল্যান্ডের

ওপেনার জেসন রয়কে  বাদ দিয়েই  অস্ট্রেলিয়ার মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারনেই দল থেকে বাদ পড়েছেন রয়। দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক জশ বাটলার।

চলতি  বছর ঘরোয়া বা আন্তর্জাতিক অঙ্গনে কোন টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপ দলে  ফিরিয়ে আনা হয়েছে টেস্ট অধিনায়ক  বেন স্টোকস, মার্ক উড ও ক্রিস ওকসকে। ১৮ মাস পর ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন স্টোকস।

Link copied!