টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং দিল আরব আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৭:৩৭ পিএম

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং দিল আরব আমিরাত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ প্রথমটি ৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে  এ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে  দু’বারের মুখোমুখিতে শতভাগ জয় বাংলাদেশের। সবমিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে টাইগারদের জয় আছে ৪৬টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ : মিরাজ, সাব্বির, লিটন, আফিফ, রাব্বি, মোসাদ্দেক, নুরুল, নাসুম, সাইফউদ্দিন, তাসকিন ও এবাদত। 

 

Link copied!