টস জিতে ব্যাট নিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৭:৩৫ পিএম

টস জিতে ব্যাট নিল বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আজ প্রতিপক্ষ আফগানিস্তান। আর এ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ।

বাংলাদেশের একাদশ:

সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ ও মোস্তাফিজুর রহমান।

Link copied!