টেনিসকে বিদায় বলতে চলেছেন সেরেনা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ০৯:১৯ পিএম

টেনিসকে বিদায় বলতে চলেছেন সেরেনা

 

টেনিসকে বিদায় বলতে যাচ্ছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সুনির্দিষ্ট করে দিন-তারিখ ঘোষণা না করলেও আজ মঙ্গলবার (০৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন।

তিনি লিখেন, ‘জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমাদেরকে ভিন্ন কিছু ভাবতে হয়। ভিন্ন দিকে চলতে হয়। আর এই কাজটা খুবই কঠিন হয় যখন আপনি কোনো কিছুকে খুব বেশি ভালোবাসবেন। আমি টেনিস খুবই উপভোগ করি। তবে এখন ক্ষণগননা শুরু হয়েছে ভিন্ন কিছুর। একজন মা হিসেবে আমাকে মাতৃত্বের দিকে নজর দিতে হয় এবং দেওয়া উচিত। ধর্ম-কর্মে মনোযোগী হওয়া উচিত। এবং শেষ পর্যন্ত ভিন্ন কিছুতে নিজেকে আবিস্কার করা। তবে আমি আরও কিছু সপ্তাহ টেনিসের স্বাদ নিতে চাই।’

চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। ধারনা করা হচ্ছে ঘরের মাঠে এই ‍টুর্নামেন্ট খেলেই অবসর ঘোষণা দিবেন তিনি।

Link copied!