যে রেকর্ড গড়তে মেসির লেগেছে ৫ বিশ্বকাপ, এমবাপ্পে গড়লেন দু’বারেই

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২২, ০৯:৫১ এএম

যে রেকর্ড গড়তে মেসির লেগেছে ৫ বিশ্বকাপ, এমবাপ্পে গড়লেন দু’বারেই

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেও শক্তিশালী ডেনমার্কের বিরুদ্ধে খেলতে নেমে সমস্যায় পড়েছিল ফ্রান্স। ক্রিশ্চিয়ান এরিকসেনের রক্ষণ অনেক শক্তিশালী। বার বার আটকে যাচ্ছিল তারা। ম্যাচে দু’টি সুযোগ পেলেন, দু’টিতেই গোল করে কিলিয়ান এমবাপ্পে বুঝিয়ে দিলেন, বিশ্বকাপ তাঁর কাছে কতটা প্রিয় প্রতিযোগিতা। গোলের নিরিখে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। দু’জনেরই বিশ্বকাপে সাতটি করে গোল হয়ে গেল। মাত্র ২৩ বছরে, নিজের দ্বিতীয় বিশ্বকাপেই! মেসির লেগেছে পাঁচটি বিশ্বকাপ।

গোলের সংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। দু’জনেরই বিশ্বকাপে সাতটি করে গোল হয়ে গেল। মাত্র ২৩ বছরে, নিজের দ্বিতীয় বিশ্বকাপেই! মেসির লেগেছে পাঁচটি বিশ্বকাপ। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসর মিলিয়ে মেসির গোল সাতটি। আর গতবার ও এবার মিলিয়ে ৭টি গোল হয়েছে এমবাপ্পের।

গতকালের ম্যাচে ডেনমার্কের আগে অস্ট্রেলিয়াকে ৪–১ ব্যবধানে হারানোর সুবাদে ‘ডি’ গ্রুপে ফ্রান্সের পয়েন্ট এখন ৬। অস্ট্রেলিয়ার ৩ আর ডেনমার্ক ও তিউনিসিয়ার ১ করে।

ডেনিশদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিউনিসিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে পাওয়া ৩ পয়েন্টের সুবাদে শেষ ষোলোর স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়াও।

প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণ বার বার আটকে যাচ্ছিল ডেনমার্কের ডিফেন্সের জঙ্গলে। এমবাপে তো বটেই, অলিভিয়ের জিহু, আঁতোয়া গ্রিজম্যান কেউই গোল করতে পারছিলেন না। ফ্রান্স আক্রমণ করছিল, কিন্তু সুযোগ কাজে আসছিল না।

দ্বিতীয়ার্ধ থেকে বদলে যায় ফ্রান্সের খেলা। ৫০ এবং ৫৬ মিনিটে দু’বার বাঁ প্রান্ত ধরে বল নিয়ে ওঠেন এমবাপ্পে। কোনও বারই গোল করতে পারেননি। কিন্তু ভাবভঙ্গি বলে দিচ্ছিল গোল করতে কতটা মরিয়া তিনি। ফলও মেলে। ৬০ মিনিটে ডেনমার্কের রক্ষণের চক্রব্যুহ ভেঙে গোল করেন এমবাপ্পে। থিয়ো হের্নান্দেসের দুরন্ত পাস পেয়ে চলতি বলে শট নিয়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ফ্রান্স রক্ষণের ভুলে। সাত মিনিট পরে গোল করেন আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেন। সমতা ফেরায় ডেনমার্ক। বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করতে ফ্রান্সের কাছে এই ম্যাচে জয় খুবই দরকার ছিল। এ বারও তাদের ত্রাতা সেই এমবাপ্পেই। ডান দিক থেকে বাঁ পায়ে বক্সের মধ্যে নিখুঁত ক্রস রেখেছিলেন গ্রিজম্যান। বিপক্ষ ডিফেন্ডারদের ঘাড়ের কাছে নিয়ে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

Link copied!