আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ রাজধানীতে এসে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে গিয়ে উঠেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। একই হোটেলে অবস্থান করবে বাংলাদেশ দলও।
কায় পা রেখে তিন দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।