তদন্ত কমিটির ২ জন সরে গেলেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০৬:৫৮ পিএম

তদন্ত কমিটির ২ জন সরে গেলেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ২ বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন। ফিফা তার হিসাবে গরমিল পেয়েছিল। সোহাগের এ অনিয়মের ব্যাপারগুলো খতিয়ে দেখতে ঈদের আগে ১০ সদস্যের কমিটি করেছিল। সে কমিটি থেকে ২ জন পদত্যাগ করেছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া ও মহিউদ্দিন আহমেদ সরে গেলে এই তদন্ত থেকে। এতে করে কাজী সালাউদ্দিন প্রশাসন চাপে পরে গেল। 

কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ, ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

 

Link copied!