ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ১১:২৫ এএম

ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে আর আটকাতে পারেনি স্বাগতিকরা। এ সিরিজে বাংলাদেশও অংশ নিয়েছিল। ফাইনালে উঠতে ব্যর্থ হয় টাইগাররা। 

হেগলি ওভালে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করে (১৬৮/৫)। 

মোহাম্মদ নেওয়াজ ম্যাচসেরা হন ২২ বলে ৩৮ রান করে। মূলত পাকিস্তানকে কক্ষপথে রাখেন দিনি। এছাড়া হায়দার আলির ১৫ বলের ৩১ রানের ইনিংসটিও কম যায় না।নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান কেন উইলিয়ামসনের। 

Link copied!