দক্ষিণ আফ্রিকার বিদায়, আজ জিতলেই সেমিফাইনাল খেলবে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ১০:৪৩ এএম

দক্ষিণ আফ্রিকার বিদায়, আজ জিতলেই সেমিফাইনাল খেলবে টাইগাররা

দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারালো নেদারল্যান্ড। এই জয়ে বাংলাদেশের সামনে খুলে গেল সম্ভাবনার দুয়ার। এখন পাকিস্তানকে হারিয়ে দিতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের শেষ চারে চলে যাবে লাল সবুজের দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম কিছুটা আক্ষেপে বলেছিলেন, ‘সেমি-ফাইনালে খেলতে পারা আমাদের (বাংলাদেশ) হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।'

তবে এই মুহূর্তে সেই দুর্ভাগ্যটা কেটে সৌভাগ্যের পথ দেখাচ্ছে। এখন কেবল পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। অবশ্য পাকিস্তানকে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের।

এই বিষয়ে শ্রীরাম বলেছেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি।' এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জিতলেই সাকিবের কথা মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাসগড়া বাংলাদেশকেই দেখবে বিশ্ব।

Link copied!