দিল্লিতে জয় নিয়ে এগিয়ে গেল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৪:৪৭ পিএম

দিল্লিতে জয় নিয়ে এগিয়ে গেল ভারত

ভারতের স্পিনার রবিন্দ্র জাদেজার স্পিন বিষে নীল সফরকারী অস্ট্রেলিয়া। জাদেজার বোলিং নৈপুন্যে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

ম্যাচে ১০ উইকেট ও ২৬ রান করে ম্যাচ সেরা হন জাদেজা। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত-কোহলিরা। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জিতেছিলো ভারত। ঐ টেস্টে ৭ উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন জাদেজা।

দিল্লিতে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬১ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৬২ রানে এগিয়ে ছিলো অসিরা। ট্রাভিস হেড ৩৯ ও মার্নাস লাবুশেন ১৬ রানে অপরাজিত ছিলেন।

Link copied!