দিল্লিতে মলিন মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ১২:০৪ এএম

দিল্লিতে মলিন মোস্তাফিজ

আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা ভাল হলো না। তিন ম্যাচ বসিয়ে রেখে দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার একাদশে রেখেছিল বাঁ-হাতি এ বাংলাদেশী পেসারকে। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট পান। আর পেয়েছিলেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।

অবশ্য শেষ রক্ষা হয়নি। ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নেয় ৬ উইকেটে। দিল্লি এ আইপিএলে টানা ৪ ম্যাচে হারের তেতো স্বাদ পেল। আগে ব্যাট করে দিল্লি ১৭২ রান করেছিল।

জবাবে মুম্বাই শেষ বলে জয় নিশ্চিত করে (১৭৩/৪)। রোহিত ৪৫ বলে ৬৫ রান করে আউট হন।   

 

Link copied!