দীর্ঘদিন পর ভারতের টেস্ট দলে রাহানে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০৭:৪৭ পিএম

দীর্ঘদিন পর ভারতের টেস্ট দলে রাহানে

আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে এনে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারত। ১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন রাহানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে  অনুষ্ঠেয়  ফাইনালের জন্য ছয় বিশেষজ্ঞ ব্যাটারকে নিয়ে দল সাজিয়েছে ভারত।

২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন রাহানে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজের ছয় ইনিংসে ১৩৬ রান করেন তিনি। ঐ সফরে ব্যাট হাতে রান না পাওয়ায় ফর্মহীনতার কারনে দল থেকে বাদ পড়েন ২০১৩ সালে অভিষেক হওয়া রাহানে। দেশের হয়ে ৮২ টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩১ রান করেছেন রাহানে। আগামী ৭ জুন  ওভালে শুরু  হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠলে শিরোপা জিততে পারেনি ভারত।

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকত।

 

 

Link copied!