দুই ব্রাজিলিয়ানের গোলে বার্সেলোনাকে হারাল ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৪:৪৫ এএম

দুই ব্রাজিলিয়ানের গোলে বার্সেলোনাকে হারাল ইউনাইটেড

ফ্রেড ও অ্যান্টোনির গোলে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নক আউট রাউন্ডের দ্বিতীয় লেগের খেলা ছিল। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে খেলাটিতে ২-১ গোলে জয় ইউনাইটেডের।

আগের প্রথম লেগ ২-২ গোলে ড্র ছিল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় এসেছে। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ইউরোপা লিগে আসে সেখানেও তারা ব্যর্থ হলো। 

এদিকে রাতের অপর ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলে হারায় নান্টেসকে। জুভেন্টাসের অ্যাঞ্জেল ডি মারিয়া হ্যাটট্রিক করেন। দু লেগ মিলিয়ে সেখানে ৪-১ গোলে জয় ইতালিয়ান ক্লাব জুভের। 

 

Link copied!