ক্লাব ফুটবলে সময়টা ভাল যাচ্ছে না লিওনেল মেসির। আর্জেন্টিনার এই মহাতারকা নিজেকে হারিয়েছে বসেছেন। চ্যাম্পিয়নস লিগে বিদায়ের পর সব এলোমেলো তার। রবিবার রাতে লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে মেসির প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচের আগে ও পরে মেসি শুনেছেন দুয়োধ্বনি!
লিঁওর ব্রাডলি বারকোলা ম্যাচের ৫৬ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন। পিএসজি এ গোল আর শোধ দিতে পারেনি। যদিও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে রয়েছে। ৬ পয়েন্টের লিডও। তারপরেও স্বস্তি নেই।
পিএসজির কোচ ক্রিস্টোফে গলতিয়ের ম্যাচ শেষে আক্ষেপ করেছেন। তিনি বলেন,‘ মেসিকে উদ্দেশ্য করে হুইশেল ও দুয়ো মেনে নেওয়া কঠিন। এ মৌসুমে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট ও গোল করেছেন। অন্য ফুটবলারকে বলবো তাকে সাহায্য করতে।’