শ্রীলংকায় এখন রাজনৈতিক অস্থিরতা। অস্ট্রেলিয়ার মোকাবিলা করা সহজ ছিল না। সেই শ্রীলংকা প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়াকে গলে আজ ইনিংস ও ৩৯ রানে হারার। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
শ্রীলংকা এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৫৪ রান তুলেছিল। দিনেশ চান্দিমাল ২০৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া সুবিধা করতে পারলো না। ১৫১ রানে অলআউট তারা।
অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা প্রভাত জয়সুরিয়া। যিনি এ ম্যাচে ১২ উইকেট নেন। দুই ইনিংসে তার সমান ৬টি করে উইকেট। ম্যাচসেরাও তিনি হন।