হাঁটুর ইনজুরির কারনে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘প্রথম টেস্টের চতুর্থ দিন পাওয়া হাঁটুর ইনজুরির কারণে আগামী ২৪ জুলাই থেকে গল-এ শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারবেন না আফ্রিদি।’
প্রথম টেস্টের তৃতীয় দিন শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে ব্যাথা পেয়ে মাঠে ছাড়েন আফ্রিদি। পরে তার হাটুঁতে এমআরআই স্ক্যান করে সমস্যা পাওয়ায় হয়। এ কারণে বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে।