নতুন প্রেমে মন মজেছে নেইমারের!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৭:২৬ পিএম

নতুন প্রেমে মন মজেছে নেইমারের!

দিয়ারিও এএসের সাংবাদিক আদ্রিয়ান কর্দোবা বলছেন, বিয়ানকার্দিকে ভুলে নতুন নারীতে মজেছেন পিএসজির তারকা।

অস্ট্রেলিয়ান মডেল অলিভিয়া কেলি আর নেইমারকে নিয়ে গুঞ্জন রটেছে। কর্দোবা বলছেন, নেইমার এরই মধ্যে কেলিকে কিছু ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছেন। আর এই অস্ট্রেলিয়ান মডেল সে সব বার্তা প্রকাশও করে দিয়েছেন।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে পিএসজি এখন অবস্থান করছে জাপানে। দলের সঙ্গে এখন সেখানেই আছেন নেইমার। তবে তার মন পড়ে আছে প্যারিসে। সেখানে কেলির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করে বসে আছেন যে ৩০ বছর বয়সী তারকা ফুটবলার। কেলির দাবি তেমনটাই।

কর্দোবার বরাত দিয়ে দিয়ারিও এএস জানিয়েছে, নেইমার নাকি আগস্টে কেলিকে প্যারিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্যারিসে এই সুন্দরী যতদিন থাকবে ততদিনের সব খরচও নাকি বহন করবেন পিএসজির তারকা।

 

 

 

Link copied!