নতুন বছরের প্রথম দিনে মাঠে রংপুর রাইডার্স ও কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ০১:৪৬ পিএম

নতুন বছরের প্রথম দিনে মাঠে রংপুর রাইডার্স ও কুমিল্লা

নতুন বছরের প্রথম দিনে অনুশীলনে প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিপিএল। আর সেজন্য রবিবার থেকে কাজ শুরু করেছে। 

রংপুর বসুন্ধরা কমপ্লেক্সে প্রাকটিস করেছে। শীতের সকালে প্লেয়ারদের কিটস দেয় ম্যানেজম্যান্ট। হাসি ঠাট্টার পাশাপাশি জমে ওঠে অনুশীলন। অন্যদিকে সালাউদ্দিনের কোচিংয়ে মিরপুরে নেমে পড়ে কুমিল্লা। 

৬ জানুয়ারী ২০২৩ দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকারের মধ্যেকার ম্যাচ দিয়ে বিপিএলের ৯ম আসর মাঠে গড়াবে। 

Link copied!