নাদাল-শাকিরা সম্পর্কের পুরান অধ্যায় সামনে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০৭:২১ পিএম

নাদাল-শাকিরা সম্পর্কের পুরান অধ্যায় সামনে

ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার রিঙ্কি হাজিকাতাকে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিলেন তিনি। কেবল উচাটন নয়, সঙ্গে আছে প্রবল অস্বস্তি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রী মেরি পেরেলোর কানে খবরটা পৌঁছেছে কি না নাদাল জানেন না, কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমের কল্যাণে গত কয়েক ঘণ্টায় গোটা দুনিয়া জেনে গিয়েছে, তাঁর সঙ্গে শাকিরার পুরনো সম্পর্কের কথা।

স্পেনের সংবাদপত্র ‘মার্কা’ নাদাল-শাকিরার এই গোপন সম্পর্কের কথা ফাঁস করেছে। কাকতালীয় কি না জানা নেই, মেরি পেরেলোর হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গেই বহু পুরনো নাদাল-শাকিরা অধ্যায়ের সমাপতন ঘটেছে।

২০১৯ সালে ট্রফি জেতার পর এই প্রথম ফ্লাশিং মিডোজে খেলছেন নাদাল। এ বারের দ্বিতীয় বাছাইকে এর পর খেলতে হবে ইটালির ফাবিয়ো ফগনিনির বিরুদ্ধে। মেরি বা শাকিরা, আলাদা করে কোনও প্রসঙ্গ না তুললেও ম্যাচের পর নাদালের বক্তব্যে পরিষ্কার, তিনি কতটা মানসিক চাপে রয়েছেন। চার বারের চ্যাম্পিয়ন বলেছেন, ‘‘দীর্ঘ দিন পরে আবার এখানে নামলাম। ফিরতে যে পারব, ভাবিনি। মাঝে মনে হয়েছিল, আর পারব না।’’

Link copied!