ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৪:২৫ এএম
এরিক টেন হাগ দায়িত্ব নেওয়ার পর সব বদলে যেতে শুরু করে। ম্যানচেস্টার ইউনাইটেড ভাল লড়াই করছে। এবার ইংলিশ লিগ কাপ জিতলো দলটি। রবিবার লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন কাসেমিরো। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফর্মের তুঙ্গে থাকা মার্কাস রাশফোর্ড। আর ২-০ গোলে চলে আসে জয়। ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগেও শেষ চারে থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শান্তির সুবাতাস ম্যানচেস্টারের ক্লাবটির। দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় প্রথম শিরোপার দেখা পেলেন ডাচ কোচ টেন হাগ।