সর্বভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ১১ দিন পর উঠল নির্বাসন। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না।
১৫ অগস্ট ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফ-কে নির্বাসিত করেছিল ফিফা। সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে।