বক্সের মধ্যে অকারণে ডাইভ মেরে পেনাল্টি আদায় করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার। বুধবার পিএসজি-র হয়ে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ দুই তারকার কাছে দু’রকম গেল। পিএসজি ২-১ ব্যবধানে হারিয়েছে স্ত্রাসবুর্গকে। গোল করেন মার্কুইনোস এবং এমবাপ্পে।
লিওনেল মেসি এখনো যোগ দেননি পিএসজির সঙ্গে। তিনি বিশ্বকাপ জিতে এখনো ছুটিতে রয়েছেন। তবে পিএসজি জয় দিয়ে বিশ্বকাপ পরবর্তী সময় শুরু করেছেন। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি ।
৬১ মিনিটের মাথায় বিপক্ষের আদ্রিয়েন টমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এক মিনিট পরেই বক্সের মধ্যে ডাইভ মেরে পেনাল্টি আদায়ের চেষ্টা করতে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখেন। পিএসজি-তে যোগ দেওয়ার পর এই নিয়ে পাঁচ বার লাল কার্ড দেখলেন তিনি। গত চার বছরে এত বেশি লাল কার্ড আর কেউ দেখেননি।