পরিবারের জন্য কলকাতা ছাড়লেন লিটন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০৬:৪০ পিএম

পরিবারের জন্য কলকাতা ছাড়লেন লিটন

লিটন দাসের আইপিএল পর্ব শেষ। পরিবারের জন্য কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন তিনি। ১টি ম্যাচ খেলেছেন প্রথমবার আইপিএল খেলতে যাওয়া এই বাংলাদেশী ব্যাটসম্যান। 

পারিবারিক কারণে আইপিএলের মাঝপথেই শুক্রবার ঢাকায় ফিরে এসেছেন এই টাইগার ক্রিকেটার। এর আগে, ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ভারতে উড়াল দেন লিটন। তবে কেকেআর শিবিরে যোগ দিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে সুযোগ পান বাংলাদেশি তারকা ওপেনার লিটন দাস।

সাকিব আল হাসানও পরিবারের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। পুরো আসরেই খেলছেন না তিনি। লিটন এক ম্যাচ খেলে ৪ রান করেন। কিপিংয়ে কিছু ভুলের জন্য সমালোচনা সহ্য করতে হয় তাকে। 

আগামী ৫মে ইংল্যান্ডের চেমসফোর্ডে যোগ দেয়ার কথা এই ব্যাটারের। এর আগেই আজ দেশে ফিরলেন এই ব্যাটার। এর মধ্য দিয়ে শেষ হলো তার এবারের আইপিএল যাত্রা।

 

 

Link copied!