পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২২, ১১:১৬ পিএম

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

নানা নাটকীয়তার ধাপ পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল দক্ষিণ কোরিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়া।

পর্তুগালের জন্য ম্যাচটা ছিল পরীক্ষা নিরীক্ষার। কারণ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট রাউন্ডে পৌঁছে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটা বাঁচামরার। সেই লড়াইয়ে জিদে গেল কোরিয়া।

ম্যাচের ২৮ মিনিটে গোল করে ম্যাচে সমতায় আনে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা পর্তুগাল হয়েছে গ্রুপ সেরা।

কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। ঘানার সঙ্গে বিদায় নিল উরুগুয়েও।

Link copied!