পাকিস্তান যুবাদের কাছে বড় হারে শুরু হলো বাংলাদেশের যুবাদের সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে মাত্র ১৬৫ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।
আমির হাসানের তোপে বিপদে ছিল বাংলাদেশ। ডানহাতি এই পেসার একাই বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে রেখেছিলেন। শেষ পর্যন্ত থামেন ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে।
তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে হেরে বাংলাদেশ পিছিয়ে গেলো ১-০ ব্যবধানে। সিরিজের বাকি দুটি ম্যাচ ৮ ও ১১ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের একই মাঠে। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে স্বাগতিকদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।