গতবার সেমিফাইনালে থেমে গিয়েছিল পাকিস্তান। এবার তারা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। এমনটাই মনে করছেন সে দেশের সাবেক বোলার ওয়াকার ইউনুস। কোন ভরসায় টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন ওয়াকার ইউনুস। তার বিশ্বাস, পাকিস্তানকে ট্রফি এনে দিতে পারেন বাবর আজম।
বোলাররাও অস্ট্রেলিয়ার মাটিতে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন তিনি। আইসিসির ওয়েবসাইটে ওয়াকার বলেন, আমাদের বিশ্বকাপ জেতার ভালই সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটারদের জন্য সুবিধাজনক। তাই ওখানকার পিচে ব্যাটিং করার মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে।
পাকিস্তানের সবচেয়ে ভাল ব্যাটার প্রসঙ্গে ওয়াকার বলেছেন, “নিঃসন্দেহে বাবর উপরের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বিশ্বকাপে সে ভালই খেলবে বলে আমার বিশ্বাস। বাবর এখন আমাদের দলের লাখ টাকার ক্রিকেটার। বিশ্বের বাকি বড় বড় ক্রিকেটারের সঙ্গে অনায়াসে ওর তুলনা করা যায়। তবে বাবর এখন তরুণ ক্রিকেটার। এখনও অনেক খেলা বাকি।”
ওয়াকারের সংযোজন, “আমাদের বোলিং আ'ক্র'মণও বিশ্বের অন্যতম সেরা। গত বছর ছয়-সাতজন জোরে বোলারকে আমরা খেলিয়েছি। প্রত্যেকে ভাল খেলেছে। প্রধান ভূমিকা নিতে হবে হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদিকে। তবে হাসান আলিকেও ভুললে চলবে না। এই তিন জন বাদে শাদাব এবং নওয়াজের মতো স্পিনার থাকলে দল আরও শক্তিশালী হবে।”