ভারতের প্রথম অধিনায়ক হিসাবে শিখর ধাওয়ান এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেন। সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ১১৯ রানে।
ওয়েস্ট ইন্ডিজ ৩-০ তে সিরিজ হেরেছে। বাংলাদেশও ওয়ানডে সিরিজ জিতে নিয়ে যায়। ওয়ানডেতে ক্যারিবীয়দের পরিস্থিতি ভাল নয়।
দ্বিতীয় এক দিনের ম্যাচ জেতার পরেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। বুধবারের তৃতীয় এক দিনের ম্যাচ ছিল নিয়মরক্ষার। তাও পরীক্ষার পথে হাঁটেনি ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সহজ জয় তুলে নিল ধবনের ভারত। প্রথম দুই ম্যাচের মতো লড়াই করতে পারল না নিকোলাস পুরানের দল। ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল সফরকারীরা। যদিও অপরাজিত থেকেও এক দিনের ক্রিকেটে জীবনের প্রথম শতরান মাঠেই ফেলে এলেন শুভমন গিল।