পান্টের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ১১:৫০ পিএম

পান্টের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

ম্যানচেস্টারে রবিবার ঋশভ পান্টের (১২৫*) হার না মানা সেঞ্চুরিতে ভর করে ভারত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায়। এই জয়ে ভারত ২-১ এ সিরিজ নিশ্চিত করে।

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৫৯ রানে অলআউট হয় (৪৫.৫ ওভার)। বাটলার ৬০ ও রয় ৪১ রান করেন। পান্ডিয়া ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। আর চাহালের রয়েছে ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারায় ভারত। রোহিত ও কোহলি সমান ১৭ রানে আউট।

পান্ট ১১৩ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৪২.১ ওভারে ভারত জয় নিশ্চিত করে (২৬১/৫)। পান্ট ম্যাচসেরা হন। 

Link copied!