পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ১১:৪৪ পিএম

পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি

চলতি মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন লিওনেল মেসি। তিনি এখন সৌদি আরবে অবস্থান করছেন পরিবার নিয়ে। ২ সপ্তাহ নিষিদ্ধও হয়েছেন তিনি। তবে সেসবে তার কোনো সমস্যা হচ্ছে না। বেশ হাশিখুশি আছেন মেসি, রোকুজ্জো ও মাতেও থিয়াগোরা।

প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবের সামনে সমর্থকদের ভিড়। তারা মেসি বিরোধী স্লোগান দিচ্ছেন। সবাই ধারণা করছে বার্সেলোনায় মেসি ফিরে যেতে পারেন। আবার বলছেন, সৌদি আরবের আল হিলালও হতে পারে। 

ডেভিড ব্যাকহাম প্যারিসে এসেছিলেন। অনেকে মনে করছে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যেতে পারেন তিনি।  

Link copied!